ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • ছুরিকাঘাতের মামলায় বন ও পরিবেশ মন্ত্রীর জামাতা কারাগারে

    ছুরিকাঘাতের মামলায় বন ও পরিবেশ মন্ত্রীর জামাতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বন ও পরিবেশ মন্ত্রীর শাহাব উদ্দিনের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ জুলাই) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নামঞ্জুর করেন। 

    হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী ছাবির আহমদ চৌধুরীর চাচাত ভাইকে ছুরিকাঘাত করার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

    গোলাম রসুল চৌধুরী রাহেল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা এবং নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক এলাকাট মৃত গোলাম রব্বানীর ছেলে।

    মামলার বিবরণে জানা যায়, গত পৌর নির্বাচনের দুই দিন আগে ২০২১ সালের ১৫ জানুয়ারি আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রাহেল চৌধুরীর লোকজন প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাত ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন রাহেল চৌধুরী। তবে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। 

    পিবিআই মামলাটির তদন্ত করে ২০২২ সালের ৩০ মার্চ আদালতে চার্জশিট প্রদান করে। চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতে সোমবার আসামি রাহেল চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    বাদীপক্ষের আইনজীবী মো. বদরু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ (সোমবার) তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ