ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা 
  • প্রতিরক্ষামন্ত্রীকে নতুন নির্দেশ দিলেন পুতিন

    প্রতিরক্ষামন্ত্রীকে নতুন নির্দেশ দিলেন পুতিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের ডোনবাসের একটি অঞ্চল ‘লুহানস্ক’কে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নতুন নির্দেশনাও দিয়েছেন।

    সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই নির্দেশ দিন। রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে হবে।

    ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বর্তমানে ডোনেটস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে। ডোনেটস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল ডোনবাসের অংশ।

    প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, যেসব সৈন্য লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে তাদেরকে এবার বিশ্রামে পাঠাতে হবে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে।

    রাশিয়ার প্রেসিডেন্ট গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ