ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ফরিদপুরে একদিনেই শনাক্ত ২৩

    ফরিদপুরে একদিনেই শনাক্ত ২৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরে গত এক সপ্তাহে ৩৩১ জনের নমুনায় ৮২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৩ জন সংক্রমিত হয়েছেন।

    জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে ফরিদপুর সদর উপজেলা। জেলায় গত এক সপ্তাহে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৫ জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন এবং গত ২৪ ঘন্টায় ২৩ জনের মধ্যে ১৭ জনই রয়েছে জেলা সদরের।

    এছাড়া গত এক সপ্তাহের হিসাবে দেখা গেছে, জেলা সদরের পর সদরপুর উপজেলায় ১০ জন, ভাংগা উপজেলায় ৫ জন, সালথায় ৩ জন, নগরকান্দায় ৩ জন, মধুখালীতে এবং বোয়ালমারীতে একজন করে শনাক্ত হয়েছেন। এরমধ্যে আলফাডাঙ্গা ও চরভদ্রাসন উপজেলায় নতুন করে সংক্রমণ দেখা দেয়নি।

    এদিকে করোনার চতুর্থ ঢেউ আখ্যায়িত করে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশনা দিলেও ফরিদপুর জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর ও গ্রামের অধিকাংশই মানছে না এ নির্দেশনা। সরকার কর্তৃক আরোপিত নির্দেশনায় মাস্ক বাধ্যতামূলক বলা হলেও ৯৫% মানুষকে মাস্ক ব্যবহারে অনীহা দেখা গেছে।

    প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ই এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট ২৫ হাজার ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯৮৪ জন এবং ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ