ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

    পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো. ইমরান হোসেন খান (৩৫)।

    মঙ্গলবার (৫ জুলাই) রাতে লাভ রোড ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতরত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে লাভ রোড ওভার ব্রিজের নিচ থেকে গুরুতর আহতাবস্থায় অটোরিকশাচালক ইমরান উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার কাছে থাকা কাগজপত্র থেকে নাম-ঠিকানা জানা যায়।

    তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার মো. মফিজ খানের ছেলে। বর্তমানে খিলগাঁও এলাকায় থাকতেন। পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ