ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়াবেন যেভাবে

    ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়াবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক দিন ধরেই ফেসবুক ব্যবহার করছেন, তবুও বন্ধুর সংখ্যা বেশি নয়। এমনকি আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও অনেকেই তা ক্যানসেল করে দেয়। তবে কিছুটা কৌশলী হলে আপনার দ্রুত সময়ের মধ্যেই ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়বে-

    প্রোফাইল বায়ো

    প্রত্যেকেরই ফেসবুক প্রোফাইল সঠিকভাবে সাজানো দরকার। কারণ কোনো প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার পর সবাই সেই প্রোফাইল সম্পর্কে খুঁটিয়ে দেখেন। সে কারণে প্রোফাইলে বায়ো ভালো করে লেখা দরকার।

    ডিপিতে নিজের ছবি

    অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন যারা নিজের ডিপিতে ফল, ফুল, গাছসহ বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক বস্তুর ছবি দিয়ে রাখেন। এ ক্ষেত্রেও অন্য অ্যাকাউন্টের কাছে এই ধরনের প্রোফাইলের গ্রহণযোগ্যতা কমে। এই ধরনের প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও অনেকে তা গ্রহণ করেন না।

    প্রোফাইল লক

    বর্তমানে ফেসবুক প্রোফাইল লক করার ট্রেন্ড চালু হয়েছে। ফলে যে কেউ নিজের প্রোফাইল লক করে রাখতে পারেন। লক করা অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অনেকেই তা গ্রহণ করেন না। কারণ, ফ্রেন্ড রিকোয়েস্ট পেলেও প্রোফাইল সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা তৈরি হয় না। এমনকি প্রোফাইল ফোটো দেখতেও সমস্যা হয়। সেকারণে এই ধরনের প্রোফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না অনেকেই।

    ​অপরিচিতকে ফ্রেন্ড রিকোয়েস্ট নয়

    অপরিচিত কোনো ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও হতে পারে। সেকারণে ফেসবুক যে ফ্রেন্ড সাজেশন পাঠায় সেগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেক্ষেত্রে অ্যাকসেপ্টের সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে অ্যাকসেপ্ট করতে পারেন তার বিচারেই ওই সাজেশন তৈরি করে ফেসবুক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ