ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • প্রবল বর্ষণে পাকিস্তানে নিহত ৭৭

    প্রবল বর্ষণে পাকিস্তানে নিহত ৭৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবল বর্ষণের কবলে পড়ে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৭ জন। যার মধ্যে শুধুমাত্র বেলুচিস্তান প্রদেশেই মারা গেছেন ৩৯ জন। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এসব তথ্য জানিয়েছেন।

    জিও নিউজের এক প্রতিবেদনে জানা যায়, প্রবল বর্ষণের ফলে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। মন্ত্রী শেরি রেহমান প্রাণহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

    এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, আপাতত বৃষ্টি থামার তেমন কোনো লক্ষণ নেই। ভারী বৃষ্টি থাকবে আরও একদিন। এছাড়া নিম্নাঞ্চলেও হতে পারে জলাবদ্ধতা।

    জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে হলে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকতে হবে।

    জলবায়ু পরিবর্তনের কারণেই এই দুর্যোগ ঘটছে বলে জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই দুর্যোগে মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ