ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলারের নাম স্ক্রিনে না দেখালে যা করবেন

    কলারের নাম স্ক্রিনে না দেখালে যা করবেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেকেই অভিযোগ করেন, ইনকামিং কলের ক্ষেত্রে ফোনে রিং হলেও যিনি কল করছেন তার নাম দেখা যায় না। ফলে স্বাভাবিক ভাবে সমস্যায় পড়েন অনেকেই। চলুন তাহলে জেনে নিই ফোন এলে স্ক্রিনে নাম না দেখালে যা করবেন-

    ফোনের র‌্যাম এর তুলনায় টাস্কের পরিমাণ বেড়ে গেলে এ ধরণের সমস্যার মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় অন্তর ফোন সুইচ অফ করতে হবে। ফলে র‌্যাম আবারও নতুন ভাবে কাজ করতে শুরু করবে। আর এই প্রক্রিয়ার ফলে এই সমস্যা তৈরি হবে না।

    দীর্ঘদিন ফোন ব্যবহারের ফলে স্টোরেজ ধীরে ধীরে কমতে থাকে। ফলে মাঝে মাঝেই স্ক্রিনে নাম দেখা যায় না। তাই ফোনে রাখা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে হবে। অতি গুরুত্বপূর্ণ কোনও ফাইল থাকলে তা কোনো ক্লাউড স্টোরেজ ব্যবহার করে স্টোর করতে পারেন।

    ফোনে বহু অপ্রয়োজনীয় অ্যাপ থাকে। যা ফোনের র‌্যাম, প্রসেসিং ইউনিট এবং স্টোরেজ নষ্ট করে রাখে। এই সমস্যার কারণেও ফোনে নাম নাও দেখা যেতে পারে। ফলে সেক্ষেত্রে ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা দরকার।

    এই নিয়মগুলো মেনে চললে আপনার ফোনের সমস্যার সমাধান হতে পারে। কিন্তু কোনো কারণে সমাধান না হলে আপনার ফোন বদলে ফেলা ছাড়া কোনও উপায় নেই। ফোন ফরম্যাট করলেও এই সমস্যার সমাধান হতে পারে। কিন্তু তা সাময়িক। দীর্ঘদিনের সমাধান করা সম্ভব নয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ