ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেঙ্গুইন

    মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পেঙ্গুইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যাগেলানিক পেঙ্গুইনটি মারা গেছে। গতকাল বুধবার মৃত্যু হয়েছে তার। পেঙ্গুইনটির বয়স হয়েছিল ৪০ বছর। 

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাপ্টেন ইও নামের এই পুরুষ পেঙ্গুইনটি গড় আয়ু ২০ থেকে ৩০ বছরের চেয়ে অনেকদিন বেশিই বাঁচল।

    ১৯৮০ এর দশকের মাইকেল জ্যাকসনের শর্ট ফিল্ম থেকে ক্যাপ্টেন ইও’র নাম দেওয়া হয়। সান ফ্রান্সিসকোর চিড়িয়াখানায় যে ম্যাগেলানিক পেঙ্গুইনগুলো দিয়ে এর কলোনি যাত্রা শুরু করে ক্যাপ্টেন ইও’র মৃত্যুর মধ্যে দিয়ে ওই কলোনির সবগুলো পেঙ্গুইনের মৃত্যু হয়েছে।

    বার্ধক্যজনিত কারণে পেঙ্গুইনটি তার দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিল। তাকে খাওয়াতেও বিশেষ পদ্ধতি অবলম্বন করা হতো।  

    দক্ষিণ আমেরিকার পেঙ্গুইনগুলোকে ম্যাগেলানিক পেঙ্গুইন বলা হয়। লম্বায় তারা ২ ফুট পর্যন্ত হতে পারে, আর এদের ওজন হতে পারে ৬.৪ কেজি পর্যন্ত।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ