ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • যাত্রীকে বাস থেকে ফেলে চাকায় পিষে হত্যা

    যাত্রীকে বাস থেকে ফেলে চাকায় পিষে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর মহানগরীতে বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কন্ডাক্টর ও হেলপার মিলে এক যাত্রীকে বাস থেকে ফেলে চাকায় পিষে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। 

    বৃহস্পতিবার সকালে মহানগরীর শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    নিহতের নাম মো. সায়েম (২০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আওলাপাড়া এলাকার আবু ছাইদের ছেলে।

    পুলিশ জানায়, তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস মহানগরীর জয়দেবপর থেকে চান্দনা চৌরাস্তা আসার পথে শিববাড়ি এলাকায় পৌঁছায়। এ সময় তাকওয়া পরিবহণের কন্ডাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে ওই যাত্রীর কথা কাটাকাটি হয়। 

    একপর্যায়ে কন্ডাক্টর ও হেলপার মিলে সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

    এ ঘটনায় চালক সফিকুল ইসলাম ও হেলপার হিরা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে দেন।

    এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাসসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। কন্ডাক্টর পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ