ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আসামী লিটনের বাড়ি বরিশাল  

    শরীয়তপুরে ভুল আসামির মুক্তি, কারারক্ষী বরখাস্ত

     শরীয়তপুরে ভুল আসামির মুক্তি, কারারক্ষী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    শরীয়তপুর জেলা কারাগার থেকে লিটন সিকদারের বদলে জামিনে বেরিয়ে গেছেন লিটন ফরাজী নামের আরেক আসামি। এ ঘটনায় মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    এর আগে গত ৪ এপ্রিল (রোববার) সন্ধ্যায় শরীয়তপুর কারাগারে এ ঘটনা ঘটে। ৫ এপ্রিল (সোমবার) পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীয়তপুর কারাগারের ভারপ্রাপ্ত জেলার আমিরুল ইসলাম।


    এতে বলা হয়েছে, ৪ এপ্রিল সন্ধ্যায় তিনি দুজন আসামিকে বিধিমোতাবেক মুক্তি দেন। কিন্তু দাফতরিক অনিচ্ছাকৃত ভুলের কারণে লিটন সিকদারের জায়গায় প্রতারণা করে বেরিয়ে গেছেন লিটন ফরাজী।

    এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতানকে আহ্বায়ক এবং ফরিদপুর জেল সুপার আল মামুন ও ঝালকাঠির জেলার জান্নাত-উল-ফরহাদকে সদস্য করা হয়েছে।

    বরিশাল বিভাগের ডিআইজি প্রিজন টিপু সুলতান বলেন, ‘নামের ভুলের কারণে লিটন সিকদারের জামিনের কাগজপত্র দেখিয়ে কারাগার থেকে বেরিয়ে যায় লিটন ফরাজী। তাই কারা অধিদফতর তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। সেই মোতাবেক আমরা আজ তদন্তর জন্য শরীয়তপুরে এসেছি। তদন্ত চলছে। লিটন ফরাজীকে খোঁজা হচ্ছে।’

    শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘লিটন ফরাজীর দুটি ঠিকানা বরিশাল উজিরপুর ও ঢাকা বাসাবো। জিডির ভিত্তিতে আমরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে ম্যাসেজ দিয়েছি। লিটন ফরাজীকে গ্রেফতারে চেষ্টা চলছে।’


    শরীয়তপুর কারাগারের জেল সুপার গোলাম হোসেন বলেন, ‘লিটন ফরাজীর বাড়ি বরিশালের উজিরপুর। থাকেন ঢাকার বাসাবোতে। তার নামে তিনটি মামলা রয়েছে। আর লিটন সিকদারের বাড়ি খুলনার খালিশপুরে। দুজনই চুরি ও ছিনতাই মামলার আসামি। এ ঘটনায় শরীয়তপুর কারাগারের কারারক্ষী মোহাম্মদ ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ৫ এপ্রিল লিটন সিকদারকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ