ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • গ্যাংস্টার পাপ্পি ভাইয়ের বিয়ে!

    গ্যাংস্টার পাপ্পি ভাইয়ের বিয়ে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্যাংস্টার পাপ্পি ভাইয়ের ব্যক্তি জীবন নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তার বিয়েকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্পটি। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। মাইদুল রাকিবের পরিচালনায় নাটকের নাম ‘গ্যাংস্টারের বিয়ে’।

    গল্পে দেখা যাবে, পাপ্পি ভাই এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তার নামে সবাই থর থর করে কাঁপে। কিন্তু সেই গ্যাংস্টারের মনে অনেক দুঃখ। কারণ সে তার মায়ের কথা পূরণ করতে পারছে না। মরে যাওয়ার সময় মা তাকে বলেছিল, ‘পাপ্পি বাবা, আর যাই করিস বংশ রক্ষাটা করিস। একটা সুশীলা মেয়েকে বিয়ে করিস।’

    নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘অবশেষে পাপ্পি ভাই একজন সুশীলা পাত্রী খুঁজে পান। নাম মিতু। ধুমধাম করে বিয়েও করেন। বিয়ের পর স্ত্রী মিতু সম্পর্কে পাপ্পি ভাই জানতে পারেন এক বিস্ময়কর তথ্য! সত্যি বলতে গল্পটি বেশ আলাদা এবং মজারও। আমার বিশ্বাস দর্শকরা খুবই মজা পাবেন নাটকটি দেখে। বিশেষ করে পাপ্পি ভাই চরিত্রে মোশাররফ ভাইয়ের অ্যাকটিং চোখ ধাঁধানো।’

    নাটকে মোশাররফ করিমের স্ত্রী মিতুর চরিত্রে অভিনয় করেছেন হিমি। আর এটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে।

    এর প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকটি উন্মুক্ত হচ্ছে আসছে ঈদের বিশেষ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ