ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কসাই সেজে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেফতার ৬

    কসাই সেজে ছিনতাইয়ের পরিকল্পনা, গ্রেফতার ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহাকে কেন্দ্র করে নানা রকম কৌশলে রাজধানীতে সক্রিয় ছিনতাইকারী চক্র। অনেক সময় তারা কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করছে। আবার গ্রেফতার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে শুক্রবার (৮ জুলাই) দিবাগত রাতে এমনই একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতদের মদ্ধ্যে আনিস (৪০) ও রাকিব (২১) নামের দুই ছিনতাইকারী নিজেরা নিজেদের গায়ে মলমূত্র মেখে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। কিন্তু, পুলিশ তাদের ধরতে সক্ষম হয়। অপর আটককৃতরা হল- মো. আবু তাহের (৫২), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। এরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।

    আজ শনিবার সকালে এসব তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। ঈদ উপলক্ষে তারা মাঠে নেমেছে। গত কয়েকদিন ধরে তারা গরুর ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তারা নতুন নতুন কৌশল নেয়। তারা সবাই কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিতেই তারা কসাইয়ের ছদ্মবেশ নেয়।

    তিনি আরও বলেন, যেহেতু কোরবানির ঈদ, তাই কসাই সেজে সহজেই ছুরি হাতে চলাফেরা করা যাবে। এ কৌশলটিই বেছে নেয় ছিনতাই চক্রের সদস্যরা। ছদ্মবেশেই তারা ৭ নম্বর সেক্টর এলাকায় গরুর ব্যাপারীদের টার্গেট করছিল। তাদের গতিবিধি টহল পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রেফতার এড়াতে আনিস ও রাকিব নিজেদের গায়ে মলমূত্র মাখে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ