ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ঢাকা ছেড়েছে ৩৫ লাখ মানুষ

    ঢাকা ছেড়েছে ৩৫ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ীর টানে মানুষের স্রোত এখন গ্রামের দিকে। গত কয়েকদিন ধরেই মানুষের ঈদযাত্রা চলছে। এরমধ্যে গত দুইদিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছে। এরমধ্যে শুধু শুক্রবারই ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

    শনিবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।

    মন্ত্রী চারটি অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি পোস্ট করেন।

    এতে দেখা যায়, রবির মোট ৯ লাখ ৭৫ হাজার, গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার, বাংলালিংকের সাড়ে ৮ লাখ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার সিমের ব্যবহারকারী ঢাকা ছাড়েন।

    তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। পাশাপাশি অনেকে সপ্তাহখানেক আগেই পরিবার বাড়ি পাঠিয়েছেন। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

    গত ঈদুল ফিতরের সময় ৮৬ লাখের বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ