ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা 

    শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা 
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক ও জ্বালানি সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার জনসাধারণের মধ্যে ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। গত কয়েকমাস ধরেই দেশটিতে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন হচ্ছে। তবুও ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন না প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এরই মধ্যে এবার আন্দোলনকারীরা তার বাসভবনেই ঢুকে পড়েছে। বিভিন্ন রিপোর্টের বরাত দিয়ে বিবিসি বলছে, বাসভবন ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট।


    প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাজার হাজার মানুষ শনিবার পূর্ব-ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে  রাজধানী কলম্বোতে জড়ো হন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তারা প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে ঢুকে পড়েন। 

    এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে দেশটির পতাকা উড়াতে দেখা যায়। 

    এই নিয়ে এরই মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। তিনি সংসদের অধিবেশন আহ্বান করতে স্পিকারের প্রতিও অনুরোধ জানিয়েছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ