ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বাকেরগঞ্জের পলাশ ২০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে গ্রেপ্তার 

    বাকেরগঞ্জের পলাশ ২০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে গ্রেপ্তার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে লবণ বোঝাই ট্রাকে পাচারকালে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। 


    শনিবার (৯ জুলাই) দিনগত রাতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী পুরাতন সিএনজি স্টেশনের সামনে লবণভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন। 

    গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের ধানবাড়ি গ্রামের সাত্তারের ছেলে ট্রাক চালক আকাশ (২৯), বরিশালের বাকেরগঞ্জ রাজারকুল এলাকার সুনীল দাশের ছেলে ট্রাকের হেলপার পলাশ দাশ (২৬)।

    কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও চৌফলদন্ডী ইউনিয়নের বিট অফিসার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদে খবর আসে লবণ বোঝাই ট্রাকে ইয়াবা পাচার করছে মাদক কারবারিরা। এমন খবরে চৌফলদন্ডী ইউনিয়নের পুরাতন সিএনজি স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এ সময় ঢাকাগামী একটি লবণ বোঝাই ট্রাক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের দ্বায়ে গাড়ি চালক ও হেলপারকে আটক এবং পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা স্থানীয় মাদক কারবারিদের হয়ে দীর্ঘদিন ধরে লবণ, নাপ্পি, শুটকি ট্রাকে পরিবহনের আড়ালে ইয়াবা বড়ি চৌফলদন্ডী থেকে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মুন্সিগঞ্জ, বাগেরহাট, পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ উত্তরবঙ্গের জেলায় সরবরাহ করে আসছে।

    এরই ধারাবাহিকতায় শনিবার রাতে লবণ বোঝাই ট্রাকে ইয়াবার চালান নিয়ে চৌফলদন্ডী হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তাদের দেয়া তথ্যে বস্তার ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

    এদিকে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকের মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অভিযানকারি কর্মকর্তা এসআই মোশাররফ। পাশাপাশি পলাতক সহযোগীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ