ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • বারে গুলি, ১৫ জন নিহত

    বারে গুলি, ১৫ জন নিহত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েতু শহরের একটি মদের বারে গুলির হামলার ঘটনা ঘটেছে৷ 

    গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরে সোয়েতু শহরের একটি মদের বারে ছোট গাড়িতে করে নয়জন ব্যক্তি আসেন৷ 

    তারা বারে ঢুকে এলোপাথারি গুলি করা শুরু করেন। এতে করে  ১৫ জন ব্যক্তি নিহত হন৷ এ ঘটনায় আহত হন আরও ৮জন। যারা আহত ও নিহত হয়েছেন তারা সবাই তখন মদ্যপান করছিলেন৷ 

    স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন৷ তবে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বৈদ্যুতিক সংযোগ না থাকায় স্থানটি কিছুটা দুর্গম। 

    প্রাথমিকভাবে বিষয়টি গ্যাংগ্রুপের দ্বন্দ্ব হিসেবে সন্দেহ করছে পুলিশ৷ তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে এরকম কোনো দ্বন্দ্বের বিষয়ে তারা অবগত ছিলেন না৷


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ