ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্যালেসে লঙ্কাকাণ্ড

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্যালেসে লঙ্কাকাণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে অনেক আগে থেকেই আন্দোলন করে আসছেন বিক্ষোভকারীরা। শনিবার (৯ জুলাই) ভিন্ন কৌশলে এবার তারা প্রেসিডেন্ট প্যালেস আক্রমণ করেন। হাজার হাজার বিক্ষোভকারী এক সঙ্গে ঢুকে পড়েন প্রেসিডেন্ট প্যালেসে। অগত্যা বাধা দেওয়া থেকে পিছু হটে আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে গুলি চালালে পাখির মতো মানুষ মারা যাবে। তীব্র আন্দোলন আর জনরোষের মুখে প্যালেস ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

    এরপর প্রেসিডেন্ট প্যালেসের সবকিছু নিয়ে শুরু হয়েছে লঙ্কাকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিক্ষোভকারীদের ভিন্ন ভিন্ন আচরণ করতে দেখা গেছে।

    রাজাপাকসের প্রেসিডেন্ট প্যালেস যেন নতুন একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। অনেককে সুইমিংপুলে সাঁতার কেটে উল্লাস করতে দেখা যায়। কেউবা লনে বসে আনন্দ করেন। একজন বিক্ষোভাকারী প্রেসিডেন্ট প্রাসাদের ডাইনিং রুমে বসে দুপুরের আহারও সারেন। তাও তিনি নিজে একা নন, পরিবারসহ। অনেককে প্রেসিডেন্টের বেডরুমে শুয়ে-বসে থাকতে দেখা গেছে। অনেকে আবার যোগব্যায়াম করছেন।

    প্রাসাদ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন বলে জানান দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা। এদিকে, বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত প্রাসাদ ছেড়ে যাবেন না তারা। তারা বলছেন ‘আমাদের সংগ্রাম শেষ হয়নি’।

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকার পর সেখান থেকে লাখ লাখ রুপি খুঁজে পাওয়ার দাবিও করেছেন বিক্ষোভকারীরা।

    দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।

    অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের।

    ২৬ বছর ধরে সামরিক অভিযান পরিচালনার পর শ্রীলঙ্কার সামরিক বাহিনী ২০০৯ সালের তামিল টাইগারদের পরাজিত করার মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হয়। আর সেই গৃহযুদ্ধে বিজয় আসে প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের শাসনকালে। পরবর্তীতে আবারও নির্বাচনে জয়ী হয় এই পরিবার। ফলে দীর্ঘমেয়াদে শাসনভার পরিচালনার কারণে দুর্নীতিসহ নানাবিধ অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ