ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • গরু-খাসির মগজ ভুনা রেসিপি

    গরু-খাসির মগজ ভুনা রেসিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মগজ ভুনা খেতে প্রায় সবাই ভালোবাসেন? কিন্তু এটি সঠিক রেসিপিতে রান্না না করলে খেতে সুস্বাদু লাগবে না। সেই সঙ্গে থাকতে পারে এক ধরনের কটু গন্ধও।

    তাই রাঁধতে হবে সঠিক উপাদান দিয়ে সঠিক পদ্ধতিতে।
    গরু বা খাসির মগজ ভুনা রেসিপি যেভাবে করবেন-

    গরু/খাসির মগজ- ২টি। পেঁয়াজ কুঁচি- আধা কাপ। আদা বাটা- ২ চা চামচ। রসুন বাটা- দেড় চা চামচ। মরিচ গুঁড়া- ১ চা চামচ। জিরা গুঁড়া- ১ চা চামচ। ধনিয়া গুঁড়া- আধা চা চামচ। হলুদ গুঁড়া- আধা চা চামচ। দারুচিনি- ২/৩ টুকরা। তেজপাতা- ১টি। সাদা এলাচ- ২টি। গোলমরিচ গুঁড়া- সামান্য। কাঁচা মরিচ ৩-৪টি। লবণ- স্বাদমতো। তেল- ২ টেবিল চামচ। পানি- প্রয়োজন মতো।

    তৈরি করবেন যেভাবে -

    মগজ পানিতে ভালো করে ধুয়ে নিন। মগজ থেকে ভালো করে লাল রঙের রগগুলো যতোটা সম্ভব ফেলে দিন। একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে আস্ত গরম মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে কাঁচা মরিচ বাদে সব মসলা দিয়ে একটু ভেজে আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিন। ঝোল শুকিয়ে এলে আবার আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিন।  

    দু’বার কষানো হলে মসলাগুলোর কাঁচা ভাব চলে যাবে। দ্বিতীয়বার কষানো হয়ে গেলে এবার এককাপ পানি দিন। ঝোলের পানি ফুটে উঠলে মগজ দিয়ে নেড়ে ঢেকে দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে মগজ নেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিন। প্রয়োজনে আরও পানি দিতে পারেন। মগজ সেদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে কিছু সময় ঢেকে দিন। তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। হয়ে গেলো সুস্বাদু মগজ ভুনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ