ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • টাইগার-রাশ্মিকাকে নিয়ে গুঞ্জনটি আংশিক সত্য

    টাইগার-রাশ্মিকাকে নিয়ে গুঞ্জনটি আংশিক সত্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুগলের জরিপে ভারতীয়রা  তাদের জাতীয় ক্রাশ হিসেবে বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের নায়িকা রাশ্মিকা মান্দানাকে। এই অভিনেত্রীকে নিয়ে কিছুদিন ধরে সিনেপাড়ায় গুঞ্জন চলছিল, শশাঙ্ক খৈতানের একটি সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। 

    বিষয়টিতে নিয়ে এতোদিন কিছুই জানাননি এই নায়িকা। তবে এবার জানা গেলো গুঞ্জনটি আংশিক সত্য। দুজন জুটি বাঁধছেন ঠিকই, কিন্তু তা সিনেমায় নয়; বিজ্ঞাপনে।

    বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, রশ্মিকা মন্দানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন গুঞ্জনটা সত্যি ছিল আর টাইগারের সঙ্গে অভিজ্ঞতাও ছিল দারুণ।

    রাশ্মিকা লিখেছেন, ‘গুঞ্জনটা সত্যি ছিল হে... টাইগারের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুট করেছি।’ ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাজের অভিজ্ঞতার কথাও।

    তবে এই গুঞ্জন আংশিক সত্যি হলেও তাদের ভক্তদের খুব একটা আনন্দ দিতে পারেনি। তবে আশার কথা হচ্ছে আগামীতে রাশ্মিকা মন্দানাকে পুষ্প সিরিজের দ্বিতীয় কিস্তিতে শ্রীভাল্লি চরিত্রে দেখা যাবে। ভক্তরা সেই ছবির জন্যই এখন অপেক্ষায়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ