ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • এবার শ্রীলঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নিলো বিক্ষোভকারীরা

    এবার শ্রীলঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয় দখলে নিলো বিক্ষোভকারীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। কলম্বোর ফ্লাওয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষুব্ধ জনতা।

    তবে এমন পরিস্থিতিতেও রনিল বিক্রমাসিংহ নিরাপদেই আছেন। কারণ বিক্ষুব্ধ জনতা যে সময় তার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছে তিনি সেসময় সেখানে ছিলেন না।

    বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটক ভেঙে ঢুকে পড়েন। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণ এখন বিক্ষোভকারীদের দখলে।

    এদিকে দেশ থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    বুধবার দিনের শেষ দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানা গেছে। এর আগে বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

    শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে গোতাবায়া দেশ ছাড়েন।

    শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।

    এদিকে গোতাবায়া রাজাপাকসে আজই (বুধবার) পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

    তিনি জানিয়েছেন, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এর আগে স্পিকার জানিয়েছিলেন, দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে।

    স্পিকার জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে শ্রীলঙ্কার সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে রাজাপাকসের তরফ থেকে সরাসরি কোনো কথা বলা হয়নি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ