ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্র নিহত 

    চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্র নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাকবিতন্ডার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির (২০) নামে এক ছাত্র নিহত হয়েছে। নিহত সাব্বির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ প্যৌরসভার টিকরামপুর আদর্শ মোড় মহল্লার মনিরুল ইসলামের ছেলে। এঘটনায় নিহত সাব্বিরের বন্ধু আশিক আহত হয়েছে।

    নিহত সাব্বির চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও আহত আশিক রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিকাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

    জানা গেছে, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টিকরামপুর মধ্যপাড়া এলাকায় তিনতলা মসজিদের সামনে রাস্তার উপর সাব্বির তার বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে ঘুরছিল। এসময় পৌরএলাকার এক নম্বর কলোনী মহল্লার জিয়ার ছেলে সুরাত আলীসহ ৪-৫জন অপর ৩টি মোটরসইকেল নিয়ে তাদের ওভারটেক করছিল।

    এনিয়ে সাব্বিরের সাথে সুরাত আলীর বাকবিতন্ডার একপর্যায়ে সাব্বির ও তার বন্ধু আশিককে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

    সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ