ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • দিনাজপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন

    দিনাজপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের হাকিমপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বাতেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাতেন (৩৫) হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান ও মাদক ব্যবসায়ী ইমনের মধ্যে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলে আসছিল। শুক্রবার বিকেলে বাতেন বিষয়টি মীমাংসা করে দেন। সন্ধ্যায় আবারও কথা কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলযোগে তিনজনকে সঙ্গে নিয়ে মাঠপাড়ায় শামীমের দোকানের সামনে নেমে বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাতেনকে গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ