ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

     পাথরঘাটায় স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে বরগুনার পাথরঘাটায় নিজের নির্মাণাধীন বাড়ির রডের সাথে ফাঁস দিয়ে মো. হাবিবুর রহমান (৩৫) আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া এলাকার এঘটনা ঘটে। 
        
    হাবিবুর রহমান ওই এলাকার মো. সিদ্দিকুর রহমান মাতুব্বরের ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সবাই রাতে ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় হাবিবুর রহমান তাঁর বসবাসরত নির্মাণাধীন ঘরের সামনে রডের সাথে দড়ি দিয়ে ফাঁস দেয়। পরে রাত ২টার দিকে তাঁর মা ঘর থেকে বাহিরে বের হলে ছেলেকে ঝুলতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে দড়ি কেটে নিচে নামিয়ে আনেন। পরবর্তীতে পাথরঘাটা থানায় খবর দিলে উপপরিদর্শক বেলায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    হাবিবুর রহমানের বাবা সিদ্দিকুর রহমান ও ভাই নাছির জানান, হাবিবুর রহমানের স্ত্রী জেসমিন বেগমের সাথে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। 

    পাথরঘাটা থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ