ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আদালত থেকে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা

    আদালত থেকে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর বন্দি এক হাজতি আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা ও মোবাইল। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারের ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে এসব জব্দ করে কারা কর্তৃপক্ষ। 

    ওই হাজতির নাম বুলবুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নং ৫০৮/১৫। 

    কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি বুলবুল ইসলামকে রোববার সকালে হাজিরা দেওয়ার জন্য ঢাকা জজকোর্টে  পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে বুলবুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা কর্তৃপক্ষ।

    নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ