ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

    ভারতে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যপ্রদেশের ধর জেলার খালঘাট সঞ্জয় সেতুর রেলিং ভেঙে বাসটি নর্মদা নদীতে পড়ে যায়।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, প্রায় ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন নদীতে থাকা জেলেরা। বেশ কয়েকজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।

    দুর্ঘটনাকবলিত মহারাষ্ট্র রোডওয়েজের বাসটিতে যাত্রী ছিল ৫৫ জন। বাসটি খারগোন ও ধর জেলার সীমান্তে নর্মদা নদীতে পড়ে যায়। আজ সকাল সাড়ে ৭টায় বাসটি ইন্দোর থেকে পুনের উদ্দেশে রওনা হয়। এরপর বাসটি ধর জেলার খালঘাট আসলে সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে খারগোন ও ধর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান।

    দুর্ঘটনার কারণ অজানা হলেও মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ‘বাসের ব্রেক কিংবা স্টিয়ারিংয়ে গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে।’

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইট বার্তায় বলেন, ‘ঘটনাস্থলে জেলা প্রশাসনের একটি টিম গেছে। বাসটিকে তোলা হয়েছে। ধর জেলার খারগোন প্রশাসনের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজন ও আহতদের সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ