ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভারতের প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই

    ভারতের প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং আর নেই। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২।  গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    করোনাভাইরাস পরবর্তী জটিলতায় ভুগছিলেন এই গজল শিল্পী। সম্ভবত কোলন ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন।
    ভূপিন্দর সিংয়ের স্ত্রী গায়িকা মিতালি সিং জানিয়েছেন, আট থেকে ১০ দিন আগে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মূত্রে সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। সম্ভবত তিনি কোলন ক্যানসারেও ভুগছিলেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।

    তিনি দীর্ঘ সংগীত ক্যারিয়ারে স্রোতাদের 'থোড়ি সি জামিন থোড়া আসমান' (সিতারা, লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন), 'দিল ডুন্ডা হ্যা' (মৌসম), 'নাম গুম জায়েগা'-র (কিনারা) মতো গান উপহার দিয়েছেন।

    ১৯৪০ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন ভূপিন্দর সিং। পাঁচ দশকের গানের ইন্ডাস্ট্রির অসংখ্য মহারথীর সঙ্গে কাজ করেছিলেন। মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ির মতো মহারথীর সঙ্গে তার একাধিক কাজ অবিস্মণীয় হয়ে আছে।

    গায়িকা স্ত্রী'র সঙ্গেও ভূপিন্দর সিংয়ের একাধিক বিখ্যাত গান ছিল। 'দো দিওয়ানে শহর মে', 'নাম গুম জায়েগা', 'এক আকেলা ইস শহর মে', 'কভি কিসি কো মুকম্মল'-র মতো সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ