ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন

    ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। মঙ্গলবার প্রথমবারের মতো এক ডলারের বিনিময় মূল্য এসে ঠেকেছে ৮০ রুপিতে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, রুপির মানের এই পতন সর্বকালের সর্বনিম্ন।

    মঙ্গলবার বাজার খোলার সময়ে ডলারপ্রতি ভারতীয় রুপির মূল্য ছিল ৭৯.৯৮। কিছুক্ষণ পর তা ৮০.০১৭৫-এ নেমে আসে। 
    রুপির মানের পতনের দিক থেকে এটি রেকর্ড।

    মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ কী? প্রাথমিকভাবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে।

    সোমবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত রুপির মানের ধারাবাহিক পতন হয়েছে। এই সময়ে মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২৫ শতাংশ কমেছে ভারতীয় মুদ্রার দর।

    তিনিও রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে আর্থিক অবস্থার প্রভাবই ভারতীয় মুদ্রার পতনের প্রধান কারণ বলে লোকসভায় জানান। 

    সীতারামন বলেন, চলতি অর্থবছরে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এখন পর্যন্ত ভারতীয় ইকুইটি বাজার থেকে প্রায় ১৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এটি ভারতীয় মুদ্রার দর পতনের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ