ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বেঁচে যাওয়া সেই নবজাতকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

    বেঁচে যাওয়া সেই নবজাতকের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও ছয় বছর বয়সী মেয়ে। ওই সময় রাস্তাতে জন্ম নেয়া কন্যা শিশুটির সুচিকিৎসা নিশ্চিতে বেসরকারি লাবীব হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসা চলছে শিশুটির।

    একইসঙ্গে তার চিকিৎসায় ইতোমধ্যে ৫ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করে করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেনকে এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

    এ বিষয়ে ডা. নজরুল ইসলাম জানান, শিশুটির রক্তস্বল্পতা থাকায় তাকে রক্ত দেওয়া হয়েছে। জন্ডিস থাকায় ফটোথেরাপী দেওয়া হচ্ছে। শিশুটির শ্বাসকষ্টও ছিল। তবে এখন তার অবস্থা ভালোর দিকে যাচ্ছে। সেই সাথে আমরা বেশ কিছু পরীক্ষা করেছিলাম সেখানে বড় ধরনের কোনো জটিলতা পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও মেয়ে। ওই সময় রাস্তাতে জন্ম নেয় ফুটফুটে এক নবজাতক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ