ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • দুদিনে ফাতেমার অ্যাকাউন্টে জমা হলো সোয়া লাখ টাকা

    দুদিনে ফাতেমার অ্যাকাউন্টে জমা হলো সোয়া লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া নবজাতক ও তার দুই ভাই-বোনের সহায়তার জন্য খোলা ব্যাংক অ্যাকাউন্টে দুদিনে ১ লাখ ২৯ হাজার টাকা জমা হয়েছে।

    বুধবার (২০ জুলাই) রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, বিকেল ৫টায় সর্বশেষ খবর নেওয়া পর্যন্ত নবজাতক ও দুই ভাই-বোনের সহায়তার জন্য খোলা ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ লাখ ২৯ হাজার টাকা জমা পড়েছে।

    এর আগে সোমবার (১৮ জুলাই) বিকেলে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় রত্না আক্তার রহিমার নবজাতক ও অন্য দুই সন্তানের সহায়তা হিসাব নামে অ্যাকাউন্ট খোলা হয়। ওই ব্যাংক অ্যাকাউন্ট নবজাতকের দাদা মোস্তাফিজুর রহমান বাবলু, তার স্ত্রী সুফিয়া বেগম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান পরিচালনা করতে পারবেন।

    শনিবার (১৬ জুলাই) দুপুরের দিকে উপজেলার রাইমনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০) ও মেয়ে সানজিদাকে (৪) নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন। পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও স্ত্রী রত্না বেগম মারা যান। মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়। এসময় ট্রাকচাপায় রত্না বেগমের পেট ফেটে কন্যাশিশুর জন্ম হয়।

    পরে আহত সানজিদা ও নবজাতককে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে নবজাতক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে, অতিরিক্ত যানজটের কারণে নবজাতককে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মহনগরীর চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ শিশুটি জন্ডিসে আক্রান্ত। তার চিকিৎসা চলছে।

    রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব নম্বর- ৩৩২৪১০১০২৮৭২৮


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ