ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • করোনায় দেশে আরও ২২ জনের মৃত্যু 

    করোনায় দেশে আরও ২২ জনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টা দেশে ২২ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৮০ জনে। 


    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

    এতে বলা হয়, গত একদিনে নতুন করে ১২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে মোট সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

    ১৫৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এই সময়ে।  নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ। 

    গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।  এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

    চলতি বছরের মার্চের শেষ দিকে করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হয়।  এতে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে।  পরিপ্রেক্ষিতে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন ঘোষণা করেছে সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ