ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কি সর্ম্পক ছিল রিয়াজ-পূর্ণিমার?

    কি সর্ম্পক ছিল রিয়াজ-পূর্ণিমার?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম সংসারে দাঁড়ি টেনে দ্বিতীয় সংসার শুরু করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ২৭ মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার প্রথম স্বামীর নাম আহমেদ জামাল ফাহাদ। প্রথম বিয়ে পারিবারিকভাবে করলেও দ্বিতীয় বিয়ে করেছেন তিন বছরের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর।

    পূর্ণিমার চলচ্চিত্র ক্যারিয়ারে রিয়াজের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল। একসঙ্গে তারা একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে শোনা গিয়েছিল। যদিও তারা কখনও তা স্বীকার করেননি। সবসময় অস্বীকার করে গেছেন।

    রিয়াজের সঙ্গে প্রেমে নিয়ে এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেছিলেন, ‘যখন আমরা চলচ্চিত্রে জুটি হয়ে কাজ করেছি তখন অনেক কথা বাজারে বেরিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনোটারই সত্যতা মেলেনি। আসলে কিছু লোক এসব গল্প ছড়াতে মজা পায়। এর বেশি কিছু নয়।’

    রিয়াজও একই সুরে কথা বলেছেন। জানিয়েছেন, পূর্ণিমা তার খুব ভালো সহকর্মী। এখনও তার সঙ্গে ভালো সম্পর্ক বিরাজ করছে।

    তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। আজকাল পূর্ণিমার সঙ্গে রিয়াজের সম্পর্ক ভালো যাচ্ছে না। দেখা হলে নাকি কথাও বলেন না তারা। ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে বেশ কানাঘুষাও হয়।

    এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এটি একটি ভ্রান্ত ধারণা। তার সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে এমন কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি, যার কারণে এমন কানাঘুষা হতে পারে। এমন হতে পারে, অনেকে রিয়াজ-পূর্ণিমা জুটিকে নাটক বা অন্যকোনো ছোট জায়গায় চেয়েছিলেন। সেকারণে মনে হতে পারে আমাদের মধ্যে দূরত্ব রয়েছে। আমাদের জুটি দর্শকের মনে দাগ কাটা একটি জুটি। সেজন্য আমি কখনও চাই না এই জুটি অন্যকোনো জায়গায় প্রতিষ্ঠিত হোক। বড় পর্দায় আমাদের আবেদন ছিল, আমি চাই দর্শকদের মধ্যে সেটাই বেঁচে থাক।’

    এদিকে পূর্ণিমা জানিয়েছেন, সহশিল্পী হিসেবে রিয়াজ তার খুব পছন্দের। তিনি সবসময় তার সঙ্গে কাজ করতে চান। সুযোগ পেলে ভবিষ্যতে রিয়াজের সঙ্গে জুটি বেঁধে কাজের আগ্রহের কথা জানিয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ