ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • স্ত্রী চলে যাওয়ার হতাশায় ঘরেই কবর খুঁড়লেন স্বামী

    স্ত্রী চলে যাওয়ার হতাশায় ঘরেই কবর খুঁড়লেন স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় পারিবারিক কলহের কারণে বাড়ি ছেড়ে চলে যাওয়া স্ত্রী হাজেরাকে ফেরাতে ব্যর্থ হয়ে হতাশায় নিজের ঘরে কবর খুঁড়েলেন স্বামী জাফর গাজী।  

    শুক্রবার (২২ জুলাই) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার আয়লা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

    পরে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা কবর খোঁড়া বন্ধ করেন।
    ঘটনাটি চাঞ্চল্য তৈরি করলে গ্রামের মানুষ ভির করতে শুরু করে।

    আয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সাইফুল ইসলাম জানান, প্রায় এক যুগের সংসার জাফর ও হাজেরার। তাদের সংসার জীবনে প্রায় নানা বিষয় নিয়ে ঝগড়া চলছিলো। চলতি সপ্তাহে এ বিষয়ে ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠকের কথা রয়েছে। তারা দুজনেই এক মাস ধরে আলাদা থাকেন। নিজ ঘরেই কবর খুঁড়ার সংবাদ পেয়ে তিনি দ্রুত ছুটে গিয়ে জাফরকে কবর খোঁড়া থেকে বিরত রাখে এবং পুলিশকে অবহিত করেন।

    জাফর জানান, ১৩ বছর আগে ঢাকায় বিয়ে হয় তার স্ত্রী হাজেরার সঙ্গে। বিয়ের পর থেকেই হাজেরা তার কথার অবাধ্য ছিল। পরে তারা বরগুনার গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। এখানেও কিছু দিন পরে পারিবারিক কলহের তৈরি হলে দু'জনে আলাদা থাকতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় জন প্রতিনিধির উপস্থিতিতে একাধিকবার সালিশ করলেও হাজেরা তা মানছেন না। সর্বশেষ চলতি বছরের ২২ জুন বুধবার তার সঙ্গে রাগ করে হাজেরা তার নিজের চায়ের দোকানে বসবাস শুরু করেন। তাকে দোকান থেকে ঘরে ফেরত আনার একাধিক চেষ্টায় ব্যর্থ হয়ে নিজের কবর খুঁড়তে শুরু করেছেন জাফর।  

    এ বিষয় হাজেরার রয়েছে ভিন্ন অভিযোগ। তিনি জানান, ১৩ বছর আগে বিয়ের সময় তার সঙ্গে প্রতারণা করেছে জাফর। জাফরের আগের স্ত্রীকে তালাক না দিয়েই মিথ্যা তালাকনামা তৈরি করে তা দেখিয়ে বিয়ে করেন তাকে। এ সব নিয়ে ঝগড়া ঝামেলা শুরু হলে গ্রামে চলে আসেন তারা। বর্তমানে সংসারে অমনোযোগী হওয়ায় প্রায় সময় ঝগড়া চলে আসছে তাদের মধ্যে। এখন সে জাফরের সঙ্গে সংসার করতে রাজি না।

    স্থানীয় ইউপি সদস্য কাজি মোখলেচুর রহমান জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাফর যাতে কোন অঘটন না ঘটাতে পারে সে জন্য ঘর থেকে গ্রাম পুলিশের মাধ্যমে কদমতলা বাজারে নিয়ে আসা হয়েছে জাফরকে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।  

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ