ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় ঘর বরাদ্দে ভূমি অফিসের দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন

    বরগুনায় ঘর বরাদ্দে ভূমি অফিসের দূর্ণীতির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ গৃহহীনদের ঘর বরাদ্দে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা জেলা বাস্তুহারা ছিন্নমূল সমিতি। 

    শনিবার বরগুনা প্রেসক্লাব চত্তরে ছিন্নমূল সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, আ্যাডভোকেট নাজমূল আহসান রাসেল, ছিন্নমূল সমিতির নেতা, হাবিবুর রহমান, আঃ গনি প্রমূখ।

    সমাবেশে বক্তারা অভিযোগ, মাননীয় প্রধানমন্ত্রী যে সকল ভূমিহীনদের জন্য গৃহনির্মান করেছেন তাদেরকে বঞ্চিত করে ভূমি অফিসের দূর্ণীতিবাজরা যাদের জমি আছে, পাকা বসত বাড়ী আছে তাদের নামে দলিল দিয়েছে। সু-নিদ্দিষ্ট তথ্য প্রমানসহ জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নিকট তালিকা জমা দিলেও তাদের বরাদ্দ বাতিল করা হয়নি। 

    সমাবেশ থেকে ছিন্নমূল নেতৃবৃন্দ ভূমি অফিসের কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তাদের বিরুদ্বে ইতোপূর্বেও অভিযোগ করা হয়েছে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেননা। ছিন্নমূল নেতারা বলেন, আমরা যদি অভিযোগের সত্যতা প্রমান করতে না পারি তাহলে যেকোন শাস্তি মেনে নেব। তদন্ত করে ভূমি অফিসের দূর্ণীতিবাজদের বিরুদ্বে ব্যবস্থা গ্রহনের দাবী জানান ছিন্নমূল নেতৃবৃন্দ। 

    এ ব্যাপারে বরগুনার সদর সহকারী কমিশনার(ভূমি) এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউই মোবাইল ধরেননী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ