ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • রণবীরের সেই ছবি নিয়ে থানায় অভিযোগ

    রণবীরের সেই ছবি নিয়ে থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। অভিনয় করছেন নিয়মিত। তার অভিনীত সিনেমার জন্য বারবার খবরের শিরোনাম হলেও এবার এক ব্যতিক্রম ফটোশুটের কারণে খবর হতে হলো তাকে।

    সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’র এক ফটোশুটে তিনি পুরো নগ্ন হয়ে অংশ নেন। এরপর সেই ছবি প্রকাশ্যে আসলে শুরু হয় নেটমাধ্যমে আলোচনা-সমালোচনা।

    তবে এবার ফটোশুটকে কেন্দ্র করে রণবীর পড়লেন আইনি ঝামেলায়। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে একটি সংগঠন। অভিযোগে বলা হয়েছে, তিনি ‘নারীদের ভাবাবেগে আঘাত’ করেছেন।

    ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘মুম্বাই পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ দাখিল হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

    প্রসঙ্গত, খোলামেলা দৃশ্যে এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে বেফিকরে ছবির দৃশ্যে অর্ধনগ্ন দেখা গেছে। বলিউডের হালের জনপ্রিয় নায়ক রণবীর ক্যামেরার সামনে সবসময় সাহসী, যা স্ত্রী দীপিকার বেশ পছন্দেরও বটে।

    এদিকে সমালোচকরা নগ্ন ছবি নিয়ে আলোচনা করলেও চিন্তিত নন রণবীর সিং। তিনি তার মতোই ফটোশুটের প্রচার করে যাচ্ছেন নিয়মিত।

    সূত্র : ইন্ডিয়া টুডে


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ