ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় দিনেও জ্বলে ল্যামপোস্টের বাতি

    পাথরঘাটায় দিনেও জ্বলে ল্যামপোস্টের বাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জ্বলছে পৌরসভার ল্যামপোষ্টের বাতি। পাথরঘাটা পৌরসভার কতৃপক্ষের দাবী, বর্ষাকালে বৃষ্টিজনিত সমস্যার কারণে বিদ্যুৎ লাইন সংযোগ হবার কারণে বাতিগুলো জ্বলছে।

    দুপুর দুইটার দিকে পাথরঘাটা পৌর শহরের সব কয়টি সড়ক ঘুরে একই চিত্র দেখা যায় প্রতিটি ল্যামপোস্টেই জ্বলছে সাদা বাতি। 

    জানা যায় রাতের বেলা জ্বলে থাকা এই বাতিগুলো দুপুর গড়ালেও  বন্ধ হয়নি।  জ্বালানি সাশ্রয়কে কেন্দ্র করে একদিকে বিদ্যুৎ বিভাগ থেকে দেয়া হয়েছে লোডশেডিং। অন্যদিকে মাঝ রাতেও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় আলোর ঝলকানি। এতে বাদ যায়নি সরকারি ভবন ও তাদের লাইটিং সাইনবোর্ডসহ বেসরকারি ব্যাংক, বীমা ও ব্যাবসা প্রতিষ্ঠান। এমনকি রাতে চলাচলের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে ব্যবহৃত ল্যাম্পপোষ্টে সকাল গড়িয়ে দুপুরেও জ্বলছে বাতি।

    অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ে সারাদেশের মানুষের যেন ভোগান্তির শেষ নেই। এদিকে বরগুনা জেলা লোডশেডিং এর আওতা মুক্ত থাকলেও তা শুধুমাত্র কাগজে-কলমেই। যখন খুশি তখন বিদ্যুৎ চলে যায়। 

    স্থানীয় সলেমান জানান, যখন বিদ্যুৎ সাশ্রয়ের ইস্যুতে সরকার অনিয়ন্ত্রিত লোডশেডিং দিচ্ছে, সেসময় জনগনের ট্যাক্সের টাকার এমন অপচয় মেনে নেয়া যায় না।

    পাথরঘাটা পৌরসভার বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত মো. ফরিদ মিয়া জানান, পল্লী বিদ্যুতের মেইন লাইনের সাথে পৌর শহরের রোড লাইনের সংযোগ মিলে যাওয়ায় লাইনের সুইচ অফ করেও লাইট বন্ধ করা সম্ভব হয়নি। এ বিষয়ের স্থায়ী সমাধানে পল্লী বিদ্যুৎ এবং পৌরসভার কাজ করছে।

    পাথরঘাটা লোডশেডিংয়ের আওতার বাহিরে থাকলেও একাধিকবার লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে পাথরঘাটা পল্লী বিদ্যুৎ কেন্দ্রের লাইন ম্যান মোহাম্মদ হাসান জানান, যেহেতু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন রয়েছে। সে কারণে কোথাও লাইনে সমস্যা হলে বিদ্যুৎ বন্ধ করে দিতে হয়। এছাড়াও ৩২ কেবি লাইনে সমস্যার কারণে বিভিন্ন সময় লোডশেডিং দিতে হচ্ছে।

    পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুস সালাম জানান, বর্তমানে জ্বালানির সাশ্রয় করা ছাড়া বিকল্প কোন উপায় নেই। দেশের স্বার্থে এবং নিজের স্বার্থেই সবাইকে সচেতন হয়ে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার না করতে পরামর্শ দিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ