ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় পাঠানপাড়াস্থ শহীদ মনিমুল হক সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।


    পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

    শেষে টাউন ক্লাবের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহা. আব্দুল আওয়াল গনি জোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শরিফুল আলম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রোকনউজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইফতেখারুল আলম সুজন, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

    এর আগে বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ