ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মানিকগঞ্জে স্ত্রী-কে হত্যার অপরাধে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

    মানিকগঞ্জে স্ত্রী-কে হত্যার অপরাধে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ জেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

    বুধবার (২৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন। কারাদণ্ডের সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

    দন্ডপ্রাপ্তের নাম মিরাজ মিয়া (৩৬)। তিনি মানিকগঞ্জের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার লক্ষীদিয়া এলাকার বাতেন মাস্টারের ছেলে।

    হত্যার শিকার হওয়া স্ত্রীর নাম ফিরোজা আক্তার (২২) । তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভাঙ্গা রামচন্দ্রপুর এলাকার শামসুল নামক এক দর্জির মেয়ে এবং তিনি মিরাজ মিয়ার দ্বিতীয় স্ত্রী ছিলেন।

    অভিযোগ পত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ মার্চ রাতে স্ত্রী ফিরোজা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানের নিচে ফেলে রাখে তার স্বামী। অতঃপর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শ্বশুর বাড়ির লোকজনকে জানায় স্বামী মিরাজ মিয়া। এরপর বাড়ির উঠানের লাউগাছের বেড়ার নিচ থেকে ফিরোজার মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের লোকজন। এঘটনায় ১৯ তারিখ সকালে নিহতের বাবা শামসুল দর্জি বাদি হয়ে স্বামী মিরাজ মিয়াকে প্রধান আসামী করে তিনজনের নামে দৌলতপুর থানায় মামলা করেন। 

    মামলার রায় হয়েছে আজ। স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মিরাজ মিয়ার নামে করা মামলা প্রমানিত হওয়ায় মিরাজ মিয়ার আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ