ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • টাইগার-দিশার ছয় বছরের সম্পর্ক ভেঙে গেল

    টাইগার-দিশার ছয় বছরের সম্পর্ক ভেঙে গেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহুদিন ধরে বলিউডে আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। বলিপাড়ার অন্যতম আদর্শ প্রেমিক জুটিও তারা। দীর্ঘ ছয় বছরের চর্চিত এই জুটি ভেঙে গেল! বলিপাড়ায় ভাসছে সে খবর। মুম্বাইয়ের সংবাদ সংস্থা সূত্রে দাবি, টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবর জানিয়েছে। তবে এখনো পর্যন্ত নায়ক-নায়িকা নিজেরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

    নিজেদের সম্পর্ককে সব সময়ই প্রচারের আলোর আড়ালে রাখতে চেয়েছেন টাইগার ও দিশা। কখনো বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনো বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন যুগলে। কিন্তু সম্পর্ক নিয়ে বরাবরই ছিল মুখে কুলুপ।

    টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা বলিপাড়ায় সকলেরই জানা। তা হলে হঠাৎ কী এমন ঘটল যে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা? অভিনেতার ঘনিষ্ঠ সূত্র বলছে, সে তথ্য কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও করেননি জ্যাকি-পুত্র।

    বর্তমানে দিশা ব্যস্ত তার নতুন সিনেমা ‘এক ভিলেন’-এর প্রচারে। অন্যদিকে টাইগার শ্রফ লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ