ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা বারবার প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী পড়াশোনায় বাধা, মানসিক চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
  • এক মাসে দুইবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

    এক মাসে দুইবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ দিনের মধ্যে পুনরায় রহস্যজনক ভাবে চুরির ঘটনা ঘটেছে।

    ঘটনাটি বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত থেকে সকালের মধ্যে ঘটেছে। 

    হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, হিসাবরক্ষকের কক্ষ,অফিস সহকারির কক্ষ ও পরিসংখ্যান কক্ষের দরজার তালা ভেঙ্গে আলমিরা খুলে ও টেবিলের ড্রয়ার খুলে ফাইলপত্র তছনছ করে। অফিস সহকারির কক্ষের জানালার বাহিরে একটি ট্যাব পড়ে থাকতে দেখা গেছে।

    উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তানভীর হাসনাত রবিন জানান, কি কি কাগজপত্র বা অন্যকিছু চুরি হয়ে গেছে কিনা তা চিহ্নিত করা হচ্ছে। বিষয়টি চিরিরবন্দর থানায় অবহিত করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ এস এম বোরহানুল ইসলাম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আলী হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. বজলুর রশিদ জানান, সংবাদটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আলামত জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা সচল থাকলেও চুরির সময়ের ভিডিও ফুটেজ পুর্বের মত পাওয়া যায়নি। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

    উল্লেখ্য, চলতি মাসের গত ৪ জুলাই দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জানালা ভেঙ্গে ৯লক্ষ ৭০হাজার টাকা চুরির ঘটনা ঘটেছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ