ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • লালমনিরহাটে বজ্রপাতে এক ব্যাক্তিসহ দুটি মহিষের মৃত্যু

    লালমনিরহাটে বজ্রপাতে এক ব্যাক্তিসহ দুটি মহিষের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মোজা মিয়া (৫২) নামেরিএক ব্যাক্তিও  দুটি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহপালিত মহিষ নিয়ে বাড়ির পাশে খোলা মাঠে মহিষ চড়াতে যান মোজা মিয়া। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে। 

    এসময় মাঠেই ছিলেন তিনি। হঠাৎ এই বজ্রপাতে ঘটনা স্থলেই তিনি সহ তার দুই মহিষ মারা যায়। পরে বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয়রা মোজা মিয়ার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।পরিবারে চলছে শোকের মাতম।

    কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম গোলাম রসুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি বেদনা দায়ক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ