ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বিতর্কে জড়ালেন ‘হাওয়া’র অভিনেত্রী নাজিফা তুষি

    বিতর্কে জড়ালেন ‘হাওয়া’র অভিনেত্রী নাজিফা তুষি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৯ জুলাই মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া ‘। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে হইচই। টিকেট পাচ্ছেন না দর্শক। এদিকে এর ভেতরেই বিতর্কে জড়ালেন ‘হাওয়া’সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি। সিনেমাটিতে ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে  প্রশংসা পাচ্ছেন তিনি।

    সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় একটি মন্তব্য করে পড়েছেন বিপাকে। এদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘হাওয়া’ সিনেমার টিম শ্যামলী স্কয়ারে যায় দর্শক প্রতিক্রিয়া দেখার জন্য। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন নাজিফা তুষি। কিন্তু কথা বলার আগে তিনি পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন। কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান। যদিও বিষয়টা খুব অস্বাভাবিক নয়। নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়াতে দোষের কিছু নেই।

    তবে তুষির এমন কাণ্ড সহজভাবে নেয়নি নেটিজেনরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ-পেজে তার ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই তুষির এমন কাণ্ডের তীব্র সমালোচনা করছেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বইমেলায় গিয়ে বিতর্কে পড়েছিলেন নাজিফা তুষি। স্বাস্থ্যবিধি না মেনে মেলায় প্রবেশের কারণে তাকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ