ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কিশোরীকে গণধর্ষণ করল নিকট আত্মীয়রা

    কিশোরীকে গণধর্ষণ করল নিকট আত্মীয়রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের কমলনগরে আপন খালু ও চাচাতো ভাইসহ তিনজন মিলে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে। 

    ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়া ওই কিশোরী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের শহীদনগর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। 

    মামলার অভিযুক্তরা হচ্ছেন-একই বাড়ির হোসেন ভাণ্ডারির ছেলে কিশোরীর চাচাতো ভাই রাজু প্রকাশ গাজী (৩২), একই এলাকার আনার উল্যাহর ছেলে কিশোরীর আপন খালু রমজান আলী (৩৫) এবং প্রতিবেশী আব্দুল আলীর ছেলে মো. ইউছুফ (৩০)। 

    মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই কিশোরী ঘর থেকে বের হয়। ওই সময় ওতপেতে থাকা রাজু, রমজান ও ইউছুফ মুখ চেপে কিশোরীকে বাড়ির পেছনে পুকুরপাড়ে নিয়ে যায়। 

    একপর্যায়ে তারা কিশোরীকে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

    এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

    কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় জানান, শুক্রবার নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ