ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

নিজেকে ৩০ লাখ টাকায় বিক্রির ঘোষণা!

নিজেকে ৩০ লাখ টাকায় বিক্রির ঘোষণা!
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় নিজেকে ৩০ লাখ টাকায় বিক্রি করতে চান সাতক্ষীরার যুবক ও গণমাধ্যমকর্মী গাজী আনিস।

শুক্রবার (২৮ মে) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে ‘বিক্রি হব, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য’ এমনই প্লাকার্ড হাতে নিয়ে নিজেকে বিক্রির ঘোষণা দেন তিনি।

প্লাকার্ডে দেখা যায়, গাজী আনিস তার মূল্য নির্ধারণ করেছেন ৩০ লাখ টাকা। এসময় হ্যাশট্যাগ দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই বেড়িবাঁধের দাবি জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাজী আনিস লিখেছেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে উপকূলবাসীর টিকে থাকার সংগ্রাম বহুদিনের। আইলা, সিডর, বুলবুল, আম্পান, ইয়াসের মতো দুর্যোগ একের পর এক আঘাত হেনেছে। কিন্তু টেকসই বেড়িবাঁধ না থাকায় দিনে দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ইয়াসের প্রভাবেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলের মানুষ। স্বপ্নহারা হয়েছে অনেক শিশু, অনেক পরিবারের শেষ সম্বল ভেসে গেছে পানিতে। এখনও অনেকেই বাড়ি ছাড়া হয়ে বসবাস করছেন। দিনে দিনে এই দুঃখ বাড়ছে। আমার জন্মভূমি উপকূলীয় এলাকায়। যেখানকার আলো বাতাসে বেড়ে উঠেছি, সেই সব মানুষের কথা চিন্তা করে সহযোগিতা করার জন্য নিজেকে বিক্রি করার এই উদ্যোগ নিয়েছি। আমার মতো তরুণেরা যদি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, নিশ্চয়ই একটা সমাধানের পথ বের হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ