ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

    আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ইয়াস একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে বাংলাদেশের আকাশে এখনও মেঘ রয়েছে, বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে, রয়েছে হাল্কা বাতাসও। শনিবার পর্যন্ত এর প্রভাব বাংলাদেশে থাকতে পারে। এর প্রভাব কমে আসায় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে।

    তবে আগামী তিন দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা হাল্কা বাড়লেও দুঃসহনীয় পর্যায়ে আপাতত যাচ্ছে না। তবে দেশের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

    ভারতের ওড়িশা এবং তৎসংলগ্ন ঝাড়খন্ডে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তরদিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রুথমে নিম্নচাপ এবং পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ৬টায় এটি বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থান করছিল। লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে।

    এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ