ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • লকডাউন হতে পারে আরো তিন জেলা

    লকডাউন হতে পারে আরো তিন জেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও ঈদের পর সংক্রমণ বেড়েছে। বিশেষ করে সংক্রমণ বাড়ছে দেশের সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ করোনার হটস্পট হয়ে ওঠায় গত সোমবার থেকে এক সপ্তাহ বিশেষ লকডাউন দেওয়া হয়েছে। এই অবস্থায় পরিস্থিতির অবনতি হলে সাতক্ষীরা, রাজশাহী ও খুলনা এই তিন জেলায় লকডাউন দেওয়া হতে পারে।

    শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতীয় ভেরিয়েন্ট দেশজুড়ে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ লকডাউন দেওয়া হয়েছে। ধাপে ধাপে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনাতে লকডাউনের পরিকল্পনা আছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলছে। আরো তিনটি জেলা লকডাউনের জন্য পর্যবেক্ষণে রয়েছে। করোনা সংক্রমণ বাড়লে ওইসব জেলা লকডাউনের চিন্তাভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ