ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নতুন চমক নিয়ে হাজির চঞ্চল চৌধুরী

    নতুন চমক নিয়ে হাজির চঞ্চল চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে এখন ‘হাওয়া’র সুবাতাস বইছে। মুক্তির পর থেকেই সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এর সঙ্গে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় যেন বাড়তি মাত্রা যোগ করেছে। সেই এখনও কাটেনি, তার মাঝেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা।

    নৌকার মাঝি থেকে এবার চঞ্চল যাচ্ছেন কারাগারে। আর যেখানে তিনি অবস্থান করছেন ২৫০ বছর ধরে! তাও আবার মীরজাফরের খুনি হিসেবে! এরই মধ্যে ‘কারাগার’ সিরিজের ট্রেলারে দেখা মিলল তার এক ঝলক। সিরিজটি হইচই’র জন্য নির্মাণ করেছেন ‘তাকদীর’খ্যাত নির্মাতা আহমেদ শাওকী।

    চঞ্চল চৌধুরী জানান, ‘কারাগার’ সিরিজটি উন্মুক্ত হচ্ছে আগামী ১৯ আগস্ট। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, এফ এস নাঈম, পার্থ শেখ প্রমুখ।

    এতে দেখা যাবে, একটি কারাগার, সেল নাম্বার ১৪৫। যা গত ৫০ বছর ধরে বন্ধ। আর সেই বন্ধ সেলের ভেতরেই ২৫০ বছর ধরে টিকে আছে একজন কয়েদি। কিন্তু সেটা কীভাবে সম্ভব? এমন রহস্যময় প্রশ্নের জবাব পাওয়া যাবে ‘কারাগার’ সিরিজে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ