ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • ডলার নিয়ে প্রতারণা করতে গিয়ে ডিবির এএসআই গ্রেফতার 

    ডলার নিয়ে প্রতারণা করতে গিয়ে ডিবির এএসআই গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের খানসামা উপজেলায় ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীন ইসলাম।

    উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে খানসামা থানা পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। এরপর জানা যায়, আটক শাহীন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশে এএসআই হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

    পরে ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আ. হান্নান বাদি হয়ে এএসআই শাহীন ও তার সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

    প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রিজ মোড়ে ডলার কেনার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহীন। এসময় ডলার কিনতে আসা প্রতারণার শিকার দুই যুবক চিৎকার করেন। পরে লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদি হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ