ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর

    ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপার্সন সাজু মিয়ার ওপর হামলা ও মারধর করা হয়েছে।

    মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয় এবং ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়।

    এ বিষয়ে হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানান, চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামে এক এসআই তাদের মারধর করে। পরে থানা থেকে পুলিশ গিয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।

    এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের মারধর করার অভিযোগে কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ