ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • মালিতে ভয়াবহ হামলায় ৪২ সেনা নিহত

    মালিতে ভয়াবহ হামলায় ৪২ সেনা নিহত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এক হামলায় কমপক্ষে ৪২ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২২ জন। 

    গত রবিবার দেশটির তেসিত শহরের কাছে এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার।

    হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালি কর্তৃপক্ষ।

    এক বিবৃতিতে মালি সরকার বলেছে, “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।” সূত্র: ভয়েস অব আমেরিকা, ফ্রান্স২৪


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ