ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ছবি প্রকাশ করে ছেলের নাম জানালেন পরীমণি

    ছবি প্রকাশ করে ছেলের নাম জানালেন পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি এবং অভিনেতা শরিফুল রাজের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।  

    বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

    বৃহস্পতিবার (১১ আগস্ট) নবজাতকের ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। জানিয়েছেন পুরো নাম। রাজ-পরী ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

    প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে বুকে নিয়ে পরম যত্নে আগলে রেখেছেন পরী। ক্যাপশনে লেখেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র। ’

    জানা যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। চলতি বছরের শুরুতেই পরী জানিছেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। তবে সন্তানের পুরো নাম জানালেন ছবি প্রকাশ করে।

    ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ